Ads Area

প্রশ্ন ২ - (টপিকঃ- বিলাসী) - DailyExamHSC26

টপিকঃ- বিলাসী       x       নম্বরঃ- ১০
----------------
>আপনজন বলতে একটি পোষা বিড়ালই ছিল অয়নের। সম্প্রতি কোভিড-১৯ আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার প্রতি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। সংক্রমণের ভয়ে বন্ধুরাও তাকে পরিত্যাগ করে। এ সময় তার সেবায় এগিয়ে আসে নীলিমা, যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। বাবা-মায়ের নিষেধ অমান্য করে নীলিমা স্বাস্থ্যবিধি মেনে অয়নের সেবা করে। নীলিমার নিবেদন দেখে বাবা-মায়ের মনোভাব পরিবর্তন হয়। অয়নের বন্ধুরাও লজ্জিত হয়ে তার পাশে দাঁড়ায়।
ক) ‘বিলাসী’ গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?
খ) বিলাসী বিষপান করে আত্মহত্যা করে কেন?
গ) উদ্দীপকের নীলিমা চরিত্রটি কীভাবে ‘বিলাসী’ গল্পের কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে সদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ) “বিলাসী গল্পে লেখকের সুপ্ত প্রত্যাশা উদ্দীপকে বাস্তব রূপ লাভ করেছে”— উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

Top Post Ad

Below Post Ad

Ads Area