Ads Area

দৈনিক ১০-১৪ ঘণ্টার পড়ার সহজ রুটিন- ReSTART BATCH HSC'26

QH রুটিন - HSC 26

হ্যালো, হ্যালো, হ্যালো! 😄

রুটিনটা দিতে এত দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজ অনেকক্ষণ তোমাদের রুটিন নিয়ে ভাবলাম। অনেক ধরনের রুটিন বানিয়ে দেখলাম, কিন্তু কোনটাই মনের মত হলো না। শেষে একটা রুটিন সিলেক্ট করলাম। দেখো তো কেমন লাগে—আশা করি ভালো লাগবে!

🕓 দৈনিক রুটিন পরিকল্পনা

আমরা একদিনে পাই মোট ২৪ ঘণ্টা। ধরি তুমি প্রতিদিন ৬ ঘণ্টা ঘুমাও, তাহলে হাতে থাকে ১৮ ঘণ্টা। এই সময়কে পড়ার জন্য উপযোগী করতে হবে।

🎓 আমি একজন সাইন্সের শিক্ষার্থী

তুমি চাইলে আর্টস বা কমার্স হিসেবে ভাবতে পারো।

🔹 কমন বিষয়সমূহ:

  • বাংলা (২টি পত্র)
  • ইংরেজি (২টি পত্র)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোট: ৫টি বই

🔹 গ্রুপ বিষয়সমূহ:

  • পদার্থবিজ্ঞান (২টি পত্র)
  • রসায়ন (২টি পত্র)
  • জীববিজ্ঞান (২টি পত্র)
  • উচ্চতর গণিত (২টি পত্র)

মোট: ৮টি বই

➡️ তাহলে আমাদের ৫ মাসে ১৩টি বই শেষ করতে হবে।

📋 রুটিন প্ল্যান (QH)

QH New: নতুন অধ্যায় শুরু করব।
QH Old: পুরনো অধ্যায়গুলো রিভিশন করব।

✅ সময় ভাগ:

  • সকাল ৯টা – দুপুর ১টা: QH New
  • রাত ১১টা – রাত ৩টা: QH Old
  • দুপুর ৩:৩০ – ৫:৩০: কমন সাবজেক্ট

বাকি সময়: হোমওয়ার্ক, নোট, রিভিশন

🗓️ সপ্তাহভিত্তিক বিষয় ভাগ

📌 শনিবার – সোমবার:

  • QH New: পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত
  • QH Old: রসায়ন, জীববিজ্ঞান

📌 মঙ্গলবার – বৃহস্পতিবার:

  • QH New: রসায়ন, জীববিজ্ঞান
  • QH Old: পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত

📌 কমন সাবজেক্ট (সপ্তাহে ৬ দিন):

  • ২ দিন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • ২ দিন: বাংলা (১ম ও ২য় পত্র)
  • ২ দিন: ইংরেজি (১ম ও ২য় পত্র)

শুক্রবার: রিভিশন ও চেকিং

📆 অধ্যায় Deadline

প্রতি অধ্যায় = ৩ দিন। যেভাবেই হোক, ৩ দিনের মধ্যে একটি অধ্যায় শেষ করতেই হবে।

📑 ডেমো রুটিন (Science)

📌 উপসংহার

এই রুটিন যেমন সহজ, তেমনই কার্যকর। তুমি চাইলে নিজের মতো করে সাজিয়ে নিতে পারো, তবে এই কাঠামোটা ধরে চললে উপকার নিশ্চিত!

চলো শুরু করি—আজ থেকেই! 💪

#QH_Routine #StudySmart #Mission_HSC26

Top Post Ad

Below Post Ad

Ads Area