Ads Area

প্রতিবেদন লেখার নিয়ম (বাংলা ২য় পত্র)

বাংলা ২য় পত্রের সকল প্রতিবেদন লেখার নিয়ম

১৬ জুলাই, ২০২৪
বরাবর,
প্রধান শিক্ষক,
“ক” বিদ্যালয়, নেত্রকোনা।
বিষয় : 
সূত্র : আদেশ নং- অ, আ, ম, ম, ক. – ১৬/২২

জনাব,
আপনার আদেশক্রমে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানের একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য পেশ করছি।

ক” বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান উদযাপন
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় অবস্থিত সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী। সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় বিদায়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান। বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য গোলাম হোসেন, আলমগীর সরকার, আলাউদ্দিন, জেসমিন আক্তার, হাজী শহিদ উল্লাহ, বাতেন মোল্লা, সিনিয়র শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, মনির হোসেন, আবু নাসের, মফিজুল ইসলাম, রোকেয়া আক্তার, পার্বতী রাণী দাস, সাবিনা ইয়াছমিন, সালাউদ্দিনম প্রমুখ।
বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মরিয়ম আক্তার ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ১০ম শ্রেনীর ছাত্রী সাদিয়া আফরিন ইভা।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।

বিনীত প্রতিবেদক
আমান
দশম শ্রেণি, মানবিক বিভাগ।
“ক” বিদ্যালয়, নেত্রকোনা।
প্রতিবেদনের শিরোনাম : “ক” বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান উদযাপন
তৈরির তারিখ: ১৬ জুলাই, ২০২৪
প্রতিবেদন তৈরির সময়: সন্ধ্যা ৭টা



বিঃদ্রঃ সকলের উদ্দেশ্যে বলি, আমাদের কাছে সব বইয়েরই শুরু থেকে শেষ এমন নোট আছে যা পড়লে অনায়াসেই A+ নিশ্চিত। 
তবে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তাই এই বিপদটা কাটিয়ে উঠার জন্য আমরা আপাতত পাস মার্ক তোলার মত সাজেশন দিব।


নিজের মন্তব্য অথবা কোন প্রকার প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুনঃ- 👇



Top Post Ad

Below Post Ad

Ads Area